সময় সন্ধ্যা ৭:০০, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে ৪৩ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮ এর অভিযানে ৪৩ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গত ২৮ জুন ২০১৮ইং তারিখ আনুমানিক ২১০৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মোন্নাফ শেখ(৩০), পিতাঃ মোঃ আলাল শেখ, সাং-কয়ড়া, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুরকে ৪৩ পিস ইয়াবাসহ আটক করে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বোয়ালমারী, ফরিদপুর এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারা মোতাবেক আসামী মোঃ মোন্নাফ শেখ(৩০)কে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী