সময় দুপুর ১২:৩১, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে নকল প্রসাধনী কারখানায় ডিবি পুলিশের অভিযান ॥ বিপুল পরিমান নকল সরঞ্জাম জব্দ

বালিয়াকান্দি  ঃ বিভিন্ন ধরনের পাউডার, আটা, নিন্মমানের কেমিক্যাল ব্যবহার করে তৈরী করা হচ্ছে শ্যাম্পু, তৈল, ডিটারজেন পাউডার, সাবানসহ নানা ধরনের পণ্য। এসব নকল পন্য বাজারজাত করছে। ফলে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজার এলাকায় প্রকাশ্যে চলছিল এ অবৈধ কারখানার উৎপাদন ও সরবরাহ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী ডিবি পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমান নকল প্রসাধনী ও নকল সরঞ্জাম জব্দ করেছে।
জানাগেছে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ঘর ভাড়া নেয় বিকাশ বিশ্বাসের ছেলে বিচিত্র বিশ্বাস। ভাড়া নিয়েই কয়েকজন কর্মচারী ও মেশিন বসিয়ে নকল প্রসাধনী ও কসমেটিস জাতীয় শ্যাম্পু, তৈল, সাবান, ডিটারজেন পাউডার তৈরী করে আসছে। তারা ইতিমধ্যেই ডবোরতœ তৈল, সুপার এক্সেল পাউডার, রিম ডিটারজেন পাউডার, সুপারসিলক শ্যাম্পু, মদিনা সরিষা তৈল বাজার জাত করেছে। সরিষার তৈলের গায়ে সাভারের এ্যারোমা ফুড প্রডাক্টস, এসকল নকল পন্য ক্রয় করে সাধারন মানুষ প্রতারিত হয়েছে। পন্যের গায়ে বিভিন্ন নামী-দামী কোম্পানীর নাম ব্যবহার করা হয়েছে। বিএসটিআইয়ের নেই কোন অনুমোদন। ইতিপুর্বে ২০১৭ সালের ১৯ জুন তৎকালীন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিব হায়দার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করে। তারপর বালিয়াকান্দি ইলিশকোল থেকে কারখানা গুটিয়ে নেয়। পরে কিছুদিন পর সমাধিনগর বাজারে অবৈধ এ কারখানা পুনরায় গড়ে তোলে।
রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক মোঃ জিয়ারুল ইসলাম জানান, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ৫-৬জন কর্মচারী কাজ করছে। তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে সাধারন মানুষের ব্যবহারের জন্য প্রসাধনী সামগ্রী করা হচ্ছে। এ কাজে তৈরীতে ব্যস্ত । সেখান থেকে বিভিন্ন মোড়কের নকল প্রসাধনী সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী