সময় দুপুর ১২:২৮, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে আম খাওয়া কেন্দ্র করে স্বাস্থ্যসহকারীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বালিয়াকান্দিতে আম খাওয়া কেন্দ্র করে স্বাস্থ্যসহকারীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফাও আম খেতে না দেওয়া আম বাগান মালিককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। ওই ভুক্তভোগীর নাম আবু নাসির উজ্জল (৩৪)। সে নবাবপুর ইউনিয়নের বনগ্রামের মৃত শহীদ উল্লাহর ছেলে এবং হাসপাতালের স্বাস্থ্য সহকারী।
বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন আবু নাসির উজ্জল জানান, প্রতি রাতের ন্যায় তার বাড়ীর পার্শ্ববর্তী আম বাগানে বৃহস্পতিবার রাতেও পাহাড়া দিচ্ছিল। আনুমানিক রাত ১টার দিকে একই গ্রামের তৌহিদ, কবির, তছিরসহ ৪-৫ জন আম খেতে আসে। তাদেরকে সকালে আসতে বলা হয়। তারা কোন কথা না শুনেই জোরপূর্বক আম পারতে থাকে। এতে বাঁধা দিলে তারা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ কুন্ডু জানান, রাতে বালিয়াকান্দি হাসপাতালের স্বাস্থ্য সহকারী উজ্জলকে রক্তাত্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা নিয়ে আসে। চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও মুখে ধারালো অস্ত্রের ৭টি কোপের চি‎হ্ন রয়েছে।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এ,এস,আই শিরিনা আক্তার জানান, এ সংক্রান্ত বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। অভিযোগ আসলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী