সময় বিকাল ৫:০৫, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে ২৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন গ্রেফতার

রাজবাড়ীতে ২৯০ বোতল ফেন্সিডিল সহ তন জন গ্রফতার

রাজবাড়ী ঃ রাজবাড়ীতে ২৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন কে গ্রফতার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে ২৯০ বোতল ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন পুরুষ  ও দুই নারী ব্যাবসায়ী।

গ্রেফতারকৃতরা হলোঃ সদর উপজেলার  সুলতানপুর গ্রামের মৃত, আব্দুল আজিজ শেখের ছেলে আমিরুল ইসলাম ওরফে বুলেট মেম্বার (৩৮), মহিউদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস বেগম (২৫) ও মৃত নিরঞ্জন বিশ্বাসের স্ত্রী শিখা রানী (৫৫)।

জানাগেছে , শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বদিয়ার ও এ এসাই সোহেল সহ পুলিশের একটি দল প্রথমে শিখা রানীর বাড়ির রান্নাঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে শিখা রানীর বাড়ির বিপরীত পাশে থাকা মুদি দোকানি মহিউদ্দিনের বাড়ির উঠানের পাশে মাটির নিচ থেকে ব্যাগের ভিতরে মোড়ানো  ১৯০ বোতল ফেন্সিডিল উধ্যার করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী