
বালিয়াকান্দি সংবাদদাতা ঃ শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মিলনায়তন কক্ষে কালজ্বয়ী লেখক মীর মশাররফ হোসেন বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সহযোগিতায় বৃহত্তর ফরিদপুর ইতিহাস ঐতিহ্য পরিষদ কালজ্বয়ী লেখক “মীর মশাররফ হোসেন ”বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ড. তপন বাকচীর সঞ্চালনায় অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ডাঃগোলাম মোস্তফা, শাহীনুর বেগম,খালেক সালাহ উদ্দীন জগলু, সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, প্রফেসর আলতাফ হোসেন,বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, অধ্যাপক আবুল হোসেন মল্লিক, সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, সাংবাদিক বাবু মল্লিক, অনিল বিশ্বাস প্রমুখ। এ সময় মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের বার্ষিকী সংখ্যা “সাহিত্য সমাচার ২০১৭” বইয়েরও মোড়ক উম্মোচন করা হয়।
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেন বইয়ের মোড়ক উন্মোচন
নিউজ আপডেট টাইম : জুন, ২৯, ২০১৮, ৫:১৮ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
634 বার
