
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার ও কার্তুজ সহ তোফা গ্রেফতার
২৯,৬,১৮ রাজবাড়ী ঃ রাজবাড়ীতে তোফাজ্জেল হোসেন তোফা (৩২) নামে এক সন্ত্রাসী কে একটি ওয়ান শুটার ও ২ টি কার্তুজ সহ গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে রাজবাড়ী জেলার পাংশা থানার বিলচাত্রা গ্রামের ওস্মান গণি’র ছেলে। রাজবাড়ী ডিবি ওসি কামাল হসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্র বার রাত সাড়ে ৯টার দিকে বাগদুলি খেয়াঘাট ব্রীজের উপর থেকে অস্ত্র ও কার্তুজ সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা,ডাকাতি,চাদাবাজি,চুরির মোট ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও ৫ টি জিআর গ্রেফতারী পরোয়ানা থানায় মুলতবি আছে।
