সময় রাত ৮:৫১, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে প্রথম গঠিত হলো ক্যান্সার সোসাইটি রাজবাড়ী

রাজবাড়ীতে প্রথম গঠিত হলো ক্যান্সার সোসাইটি রাজবাড়ী

২৯,৬,১৮ রাজবাড়ীঃ    শুক্র বার  বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ আবোল তাবোল শিশু সংগঠনের কার্যালয়ে  ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিনিয়র আইনজীবী এডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, ডাঃ পূর্ণিমা দত্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনিরুল হক, মহিতুজ্জামান বেলাল,টাউন মক্তবের  শিক্ষক ছায়া চক্রবর্তী, মোঃ আব্দুল হামিদ ও ফটো শিল্পী আব্দুল হালিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায়  ক্যান্সার আক্রান্ত রোগী ও তাদের স্বজনরা ক্যান্সারের চিকিৎসা, সমস্যাসহ প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং রাজবাড়ীতে একটি সংগঠন করার বিষয়ে ঐক্যমতে পৌছান।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সিদ্ধান্তের প্রেক্ষিতে এডঃ দেবাহুতি চক্রবর্তীকে সভাপতি এবং আহমেদ নিজাম মন্টুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ক্যান্সার সোসাইটি রাজবাড়ী নামক সংগঠনের কমিটি গঠন করা হয়।
 রাজবাড়ী জেলায় ক্যান্সারে আক্রান্তদের   ভীতি দূর করার জন্য প্রচারণা, তথ্য কালেকশন, প্রতিরোধ, এবং আক্রান্তদের চিকিৎসার সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সহায়তা মুলক সিদ্ধান্ত গ্রহন করা  হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী