
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ ১০ মামলার আসামী গ্রেফতার
১-৭-১৮ রাজবাড়ী ঃ রাজবাড়ীতে দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলি সহ ১০ মামলার আসামী শিমুল নামে এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা ( ডিবি)’র সদস্যরা। শিমুল রাজবাড়ী মেছোঘাটা এলাকার আক্কাস আলী’র ছেলে ।
রাজবাড়ী ডিবি’র ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বড় চর বেনী নগর এলাকার জনৈক নান্নুর ইটের ভাটার কোনে পদ্মা নদীর মড়া ক্যানেলের পাড় থেকে তাকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধ্যে হত্যা ও ডাকাতি সহ ১০ টি মামলা রয়েছে ।
