সময় বিকাল ৪:২৮, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার

 

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৩ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ১৬.৪৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ব্রাহ্মণকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ কালু মাতুব্বর(৩৫), পিতাঃ সৈয়দ আলী মাতুব্বর, সাং-গজারিয়া, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরকে ৪৮ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী