সময় সকাল ১১:০৪, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বেকারত্ব দুরীকরণে ভুমিকা রাখছে মিরাকেল এগ্রো মাল্টি ফার্ম

বালিয়াকান্দিতে বেকারত্ব দুরীকরণে ভুমিকা রাখছে মিরাকেল এগ্রো মাল্টি ফার্ম

 বালিয়াকান্দি :  এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে ২০০৩ সালে সমন্বিত ভাবে ৫ একর জমির উপর গড়ে তোলে মিরাকেল এগ্রো মাল্টি ফার্ম। এ ফার্মে কাজ করে শতাধিক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এগ্রো ফার্মের সত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান খান মালেক নিজেও এখন স্বাবলম্বী।
এ ফার্মে কর্মরত মোঃ মকছেদ মিয়া, একেন আলী, ইসহাক আলী শেখ, সাগর শেখ, সুমন শেখ, বাদশা মন্ডল, সুকুমার বিশ্বাস, নার্গিস বেগম জানান, কাজের অভাবে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। মিরাকেল এগ্রো মাল্টি ফার্মে কাজ শুরু করার পর তারা এখন স্বাবলম্বী। বাড়ীর নিকটেই ফার্ম হওয়ার কারণে বেশি বেগ পেতে হয় না। এর ফাঁকে বাড়ীর অন্যান্যে কাজও করা যায়। এ ফার্মে কাজ করে সংসার পরিচালনার পাশাপাশি ছেলে-মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি। তাদের মতো শতাধিক লোকজন এ ফার্মে কাজ করে। প্রত্যেককে কাজ ভাগ করে দেওয়া হয়। যার যার কাজ সেই সেই করে। এতে দিনদিন ফার্মটিও উন্নতির দিকে যাচ্ছে ও নিজেরাও কর্মসংস্থান পেয়ে স্বাবলম্বী হচ্ছেন।
এগ্রো ফার্মের সত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান খান মালেক জানান, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বহরপুরে ২০০৩ সালে নিজের জমিতে ৫ একর জমির উপর গড়ে তোলা হয় মিরাকেল এগ্রো মাল্টি ফার্ম। এ ফার্মে ৯টি পুকুর ছাড়াও অন্যান্যে স্থানে রয়েছে ৪২টি পুকুর। এসব পুকুরে দেশী শৈল, মনোসেক্স তৈলাপিয়া, দেশী কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়। মাছ চাষের পাশাপাশি গরু, ধান, ঘাস, হাঁস, মুরগী, ছাগলসহ বিভিন্ন সমন্বিত চাষ করা হয়। বর্তমানে খামারে ১হাজার ক্যামবেল হাঁস, ৮টি গরু, ৪২টি চায়না হাঁস, ১০টি টার্কি, ৫টি রাজহাঁস, ৮টি তিতপাখি, উন্নত জাতের কবুতর, আম চাষ করা হয়। নারিশের ফিড ডিলারও। এখানে শতাধিক বেকার কাজ করে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ব্যাংক যদি প্রকৃত খামারীদের সহজ শর্তে ঋন প্রদান করে তাহলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তবে এদেরকে কোন সরকারী দপ্তর খোঁজখবরও নেয় না।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক জানান, মিরাকেল এগ্রো মাল্টি ফার্মটি বেকার সমস্যার দুরীকরণে ভুমিকা রাখছে। এখানে মাছ, হাঁস, মুরগী, গবাদীপশুসহ মিশ্র চাষ করা হয়। ফার্মের সকল প্রকার সুবিধা-অসুবিধার খোঁজখবর রাখা হয়। এধরনের ফার্ম তৈরী হলে একার অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী