সময় বিকাল ৩:৫১, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ী দৌলতদিয়ায় ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৪ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পতিতা পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিক শেখ(২৪), পিতাঃ মৃত মতি শেখ, সাং-উত্তর দৌলতদিয়া (হোসেন মন্ডলের পাড়া), থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে ২০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী