সময় সকাল ৯:৪৩, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সারাদেশে ছয়শত মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে-শিক্ষা প্রতীমন্ত্রী

স্টাফ রিপোর্টার ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতীমন্ত্রী (মাদরাসা ও কারিগরি) শিক্ষা বিভাগের কাজী কেরামত আলী বলেন, সরকার মাদ্রাসা কারিগরি শিক্ষাকে যুগপোযোগি করার জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহন করেছে। দ্রুত সময়ের মধ্যেই সারাদেশে ছয়শত মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। মাদ্রাসা বিভাগের শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনার যার যার স্থান থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সরকার শিক্ষার পেছনে প্রচুর অর্থ ব্যয় করছে আপনাদের প্রতিষ্ঠানে যতটুকু অর্থ দেওয়া হয়েছে তার সঠিক ব্যবহার করবেন। আর অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে।

৫ই জুলাই বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান প্রমুখ  উপস্থিত ছিলেন। পরে জেলায় ৩৫ টি মাদরাসা ও ২৩ জন শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ২১ হাজার টাকা চেক প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী