সময় বিকাল ৩:১১, বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাজবাড়ী  ঃ   বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে  বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে  বাংলাদেশ যুব মহিলা লীগের রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে  একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  শেষ হয়।
  এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুক্ত মঞ্চে  জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাল্য অর্পন করে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার নেত্রীবৃন্দ।
পরে বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ( মাদরাসা ও কারিগর শিক্ষা বিভাগ ) কাজী কেরামত আলী,কানিজ ফাতেমা চৈতি প্রমুখ । এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী