সময় সকাল ৬:৫০, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ব্রাজিলকে বিদায় দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপ: ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ২১তম ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো বেলজিয়াম। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টারফাইনাল ম্যাচে বেলজিয়াম ২-১ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।

ম্যাচের ১৩ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় বেলজিয়াম। এরপর ৩১ মিনিটে মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়ইয়ানের গোলে ম্যাচে ডাবল লিড পায় বেলজিয়াম। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করে ব্রাজিল। ম্যাচের ৭৬ মিনিটে মিডফিল্ডার রেনাটো অগাস্টো গোল করে ব্যবধান কমান। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়ামই।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী