সময় সকাল ৯:৪৪, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে পিতার বিরুদ্ধে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা

বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ চতুর্থ শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে তার পিতাকে রবিবার সকালে গ্রেফতার করেছে।

ওই স্কুল ছাত্রীর মা ও মামলার বাদী জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে উজ্জল শেখ (৩০) সাথে ১১-১২ বছর পুর্বে তার বিয়ে হয়। তাদের ঔরসে একটি ছেলে (৪) ও একটি মেয়ে (১০) হয়। বাড়ীতে একটি মাত্র বসত ঘরে ২টি রুম। একটিতে সে, তার স্বামী ও ছেলে এবং অন্যটিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়–য়া তার মেয়ে ঘুমায়। তার শশুর-শাশুরী বাড়ীর পাশে দোকানে ঘুমায়। গত ৩০ জুন রাতে উজ্জল শেখের সাথে ঘুমানোর সময় পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যে হয়। উজ্জল শেখ তার মেয়ের সাথে রুমে গিয়ে ঘুমায়। গত ৩ ও ৪ জুলাই রাতে মেয়ের কাছে শোবার পর কোন এক সময় মেয়েকে টাকার লোভ দেখিয়ে তার পরনের হাফপ্যান্ট খুলে ইচ্ছার বিরুদ্ধে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা করে। পরে তাকে তার মাকে বললে মার দিবে এবং না বললে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় টাকা দিবে। ৫ জুলাই সন্ধ্যায় তাকে বিষয়টি জানালে আত্বীয় স্বজনের সাথে আলোচনা করে শনিবার রাতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করে।

মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত উজ্জল শেখ জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে স্ত্রী প্রতিনিয়ত বাবার বাড়ীতে যায়। বিষয়টি নিষেধ করায় আমার সাথে বিরোধ হয়। আমাকে ষড়যন্ত্রমুলক ভাবে ফাঁসানোর জন্য মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। আমি সঠিক বিচার দাবী করছি।

বালিয়াকান্দি থানার এস,আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, চতুর্থ শ্রেণীতে পড়–য়া মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করে। রবিবার সকালে অভিযান চালিয়ে উজ্জল শেখকে গ্রেফতার করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী