সময় বিকাল ৩:২১, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে পাঁচ মাদকসেবী আটক

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে পাঁচ মাদকসেবী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১০ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ১৯.০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক সেবী ১। মোহাম্মদ আলী(৩০), পিতাঃ মৃত আনাসার আলী, সাং-বালেডাংগা, থানাঃ শিবালয়, জেলাঃ মানিকগঞ্জ, ২। মোঃ বাবলু শেখ(৩৫), পিতাঃ মোঃ আবুল শেখ, সাং-বাহির চর দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, ৩। মোঃ জুয়েল ফকির(২৫), পিতাঃ মোঃ মনির ফকির, সাং-বাহির চর দৌলতদিয়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ী, ৪। মোঃ মনির হোসেন(২৩), পিতাঃ মৃত ছামাদ আলী, সাং-বাদুরিয়া, থানাঃ চারঘাট, জেলাঃ রাজশাহী, ৫। মোঃ জামাল শেখ(৩৩), পিতাঃ মোঃ খলিল শেখ, সাং-কোশা গোপালপুর, থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর-দেরকে আটক করে। আটককৃত ০৫ জন মাদক সেবীর মধ্যে ০১নং আসামীর নিকট হতে ৪২ পিস ইয়াবা, ০২নং আসামীর ৪০ পিস ইয়াবা, ০৩নং আসামীর ৪৩ পিস ইয়াবা, ০৪নং আসামীর নিকট হতে ৩৭ পিস ইয়াবা এবং ০৫নং আসামীদের নিকট হতে ৩৮ পিস ইয়াবা সর্বমোট ২০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমান মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়ালন্দ, রাজবাড়ী এর উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ৯(ক) ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী