সময় রাত ৩:৫৫, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স

সেন্ট পিটার্সবুর্গ (রাশিয়া), ১১ জুলাই ২০১৮ : প্রথম দল হিসেবে ২১তম বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠলো একবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফরাসিরা ১-০ গোলে হারায় বেলজিয়ামকে। এই নিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপের ফাইনালে উঠলো ১৯৯৮ সালে বিশ্বকাপ জয় করা ফ্রান্স।

সেন্ট পিটার্সবুর্গে ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশুন্য। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় ফ্রান্স। ম্যাচের ৫১ মিনিটে স্ট্রাইকার আতোয়োন গ্রিজম্যানের কর্ণার থেকে হেডের সহায়তায় গোল করেন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।

এরপর ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী