সময় বিকাল ৩:২২, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৩০৫ পিস ইয়াবা সহ মুরাদ গ্রেফতার

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৩০৫ পিস ইয়াবা সহ মুরাদ গ্রেফতার

রাজবাড়ী : রাজবাড়ীতে ৩০৫পিস ইয়াবাসহ মুরাদ প্রামানিক (৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার  করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ।সে গোপিনাথপুর গ্রামের ইউসুফ প্রামানিকের ছেলে। ১৫ জুলাই রোববার   সন্ধ্যা  সাড়ে ৭টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন ভূইয়া জানান, মুরাদ একজন পেশাদার মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের জেলনের স’ মিলের সামনে থেকে ৩০৫পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।এ ব্যাপারে তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা  হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী