
বিবরণঃ র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ০৩:০০ ঘটিকা হতে সকাল ০৬.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে প্রতারনা চক্রের ০৫ জন সদস্য ০১। মোঃ বাহার তালুকদার(২৬), পিতাঃ মোঃ কবির তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০২। মোঃ মিলন তালুকদার(১৯), পিতাঃ জিকরিয়া তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০৩। মোঃ ফয়সাল তালুকদার(১৯), পিতাঃ মোঃ কুদ্দুস তালুকদার, সাং-ঈশ্বর্দী, ০৪। মোঃ আরিফ মাতুব্বর(১৯), পিতাঃ মৃত হাসমত মাতুব্বর, সাং-ঈশ্বর্দী, ০৫। মোঃ লিয়াকত হোসেন মাতুব্বর(৩৩), পিতাঃ মোঃ খলিলুর রহমান, সাং-সলিলদিয়া, সর্ব থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুরদেরকে আটক করে। এ সময় আটককৃতদের নিকট হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত বিপুল পরিমান মোবাইল ফোন, সিম কার্ড ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ৭০০০/-(সাত হাজার) টাকা জব্দ করা হয়। আটককৃত ০৫ জন সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ভুয়া বিকাশ একাউন্ট খুলে ফরিদপুরের ভাঙ্গার সংঘবদ্ধ বিকাশ প্রতারক চক্রের সহায়তায় ঢাকার জনৈক মোঃ এরফানুল ইসলাম এর ব্যক্তিগত বিকাশ একাউন্ট হতে সর্বমোট ২০,০০০/-(বিশ হাজার) টাকা গত ০৪-০৭-১৮ইং তারিখে প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। তদপ্রেক্ষিতে উক্ত ভিকটিম ঢাকা মেট্রো পলিটন পুলিশের তেজগাঁও থানায় একটি জিডি করেন এবং র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতা কামনা করেন(তেজগাঁও থানার জিডি নং-২২৩, তাং-০৪-০৭-১৮ইং)। র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ১৭ জুলাই ২০১৮ইং তারিখ আনুমানিক ০৩:০০ ঘটিকা হতে সকাল ০৬.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মালিগ্রাম, ভাঙ্গায় অবস্থিত বিকাশ এজেন্ট আল মদীনা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস ষ্টোর এর সত্বাধিকারী মোঃ লিয়াকত হোসেন মাতুব্বর(৩৩)কে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাশ প্রতারক চক্রের অপর সদস্যদেরকে ভাঙ্গা থানাধীন ঈশ্বর্দী গ্রাম হতে আটক করা হয়। আটককৃতদের ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
