সময় দুপুর ২:৪৩, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কৃষকদের নিয়ে টেকনোলজি শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজবাড়ী ঃ বাচলে কৃষক বাচবে দেশ। তাই কৃষিতে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও এর ফলাফল বিষয়ে পরামর্শ প্রদানের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার পাঁচশত কৃষাণ-কৃষানীদের নিয়ে টেকনোলজি শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিস কার্যালয় চত্ত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি ২) এর আওতায় সিআইজি ও নন সিআইজি কৃষকদের নিয়ে  ওয়ার্কশপের আয়োজন করা হয় । কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, রাজবাড়ীর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক অর্থ মোঃ রকিব উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার শেখ মোঃ বাহাউদ্দিন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী