সময় রাত ১১:১৭, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে বৃক্ষরোপন কর্মসুচী পালন

রাজবাড়ী ঃ  সাড়া বাংলাদেশে  মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের স্মরনে একযোগে ৩০ লক্ষ বৃক্ষ রোপনের অংশ হিসেবে  রাজবাড়ীতে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার  সকালে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী মাদরাসা ও কারিগরি বিভাগ কাজী কেরামত আলী। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী