সময় দুপুর ২:৪৩, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই তিলাম হোসেন জানান, বালিয়াকান্দি থানার এ,এস,আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ী গ্রামের হাফিজের বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে পাইককান্দি গ্রামের আমিরুল শিকদারের ছেলে রুবেল শিকদার (৩২) কে ২১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। এব্যাপারে এ,এস,আই সাইফুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে শুক্রবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী