সময় সকাল ৭:১২, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রকৌশলী আমির আলী হত্যা-বালিয়াকান্দি সন্ধিগ্ধ আসামীকে ২দিনের রিমান্ড শেষে আদালতে সোপর্দ

বালিয়াকান্দি  ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর মাঠের মধ্যে পাট ক্ষেত থেকে ৯ জুলাই বিকালে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই প্রকৌশলীর নাম, আমির আলী (৬০)। তার পিতার নাম, মৃত মেছের আলী মল্লিক। বাড়ী উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে। সে নারুয়া ইউনিয়ন ডাক্তার ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বুয়েটের সাবেক প্রকৌশলী। বর্তমানে মাদারীপুরে ইঞ্জিনিয়ার ফার্মে কর্মরত ছিলেন। ওই মামলার সন্ধিগ্ধ এক আসামীকে পুলিশ গ্রেফতার করে ১০ জুলাই রাজবাড়ী আদালতে পাঠিয়েছে। আকবর আলীকে ৭দিনের রিমান্ডের আবেদন করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য। মঙ্গলবার আদালত ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। বিকালে নিহতের বাড়ীর অদুরে পাট ক্ষেত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধিগ্ধ আসামী আকবর আলীকে রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত প্রকৌশলীর চাচাতো ভাই ফরিদ মল্লিক জানান, প্রকৌশলী আমির আলী মাদারীপুরে বর্তমানে কর্মরত ছিলেন। শনিবার বাড়ীতে আসে। চাচাতো ভাইদের মধ্যে বিরোধ মিমাংসার জন্য রাতে শালিসী বৈঠকও করেন। দীর্ঘদিন ধরে একই বাড়ীর আকবর আলী মল্লিকের সাথে পুর্ব জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধের দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারে ৮জুলাই রাত ১২টার দিকে বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে গঙ্গারামপুর গ্রামের শমসের আলী মল্লিকের ছেলে ইকামত আলী মল্লিক, রবিউল মল্লিক, শরিফুল মল্লিক ও শরিফুল মল্লিকের স্ত্রী সনেকা বেগমকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রকৌশলী আমির আলীর রুমে তালাবদ্ধ দেখা যায়। তাদের ধারনা পুলিশ তাকেও গ্রেফতার করেছে। ৯ জুলাই সকালে বালিয়াকান্দি থানায় এসে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করা হয়। দুপুর ১টার দিকে বাড়ীর অদুরে লুঙ্গি পরনে কাচা দেওয়া অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রকৌশলী আমির আলীর মুখে ও শরীরে আঘাতের চিহৃ রয়েছে। তার স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। ১০ জুলাই ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করলে বাড়ীতে আনার পর নামাযে জানাযা শেষে বিকালে নিজবাড়ীতেই দাফন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) ফজলুল করিম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ১০ জুলাই সকালে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। হত্যার অভিযোগে প্রকৌশলীর ছোট ভাই ফরমান মল্লিক বাদী হয়ে ৯ জুলাই রাতে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। মামলার সন্ধিগ্ধ আসামী গঙ্গারামপুর গ্রামের সুলতান মল্লিকের ছেলে আকবর আলীকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। তাকে ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়। মঙ্গলবার রিমান্ড শুনানীর পর ২দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বিকালে নিহত আমির আলীর বাড়ীর অদুরে পাট ক্ষেত থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধিগ্ধ আসামী আকবর আলীকে রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী