সময় সকাল ৭:১০, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিক্ষকের বিরুদ্ধে বালিয়াকান্দিতে ক্লাস রুমে ষষ্ট শ্রেণীর ছাত্রকে জুতা পেটার অভিযোগ


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীতে পড়–য়া এক ছাত্রকে জুতা পেটার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রের নাম, সাইফুল হায়াৎ রুপম। তার পিতার নাম, জাহাঙ্গীর মোল্যা। সে ৬ষ্ট শ্রেণীর ছাত্র ( রোল নং-২১)।
ওই ছাত্রের পিতা জাহাঙ্গীর মোল্যা জানান, তার ছেলে সাইফুল হায়াৎ রুপম রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার ইংরেজী গ্রামার ক্লাস চলাকালীন সময়ে কম্পিউটার শিক্ষক মিরাজ মোল্যা তাকে প্রকাশ্যে ছাত্র-ছাত্রীদের সামনে পায়ের জুতা খুলে জুতা পেটা করে। এখন সে আর স্কুলে যেতে চাচ্ছে না। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নিকট মৌখিক অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হবে।
অভিযুক্ত শিক্ষক মিরাজ মোল্যা জানান, আমি ইসলামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি। এমন কিছু ঘটেনি। ক্লাসে আমার চাচাতো ভাই সাইফুল ইসলাম রুপম গ্রামার সম্পর্কে না লেখার কারণে তাকে ডেকে একটু শাসন করা হয়েছে।
রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান জানান, আমি স্কুলে ছিলাম। কিছু জানি না, তবে পরে বিষয়টি শুনেছি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী