
রাজবাড়ী ঃ২২ শে জুলাই রবিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার সদস্য( ডিবি) ‘র অভিযানে লিটন সরদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে । রাজবাড়ী জেলা সদরের রবের বটতলা এলাকা থেকে ৮৫ পিস ইয়াবাসহ লিটন সরদারকে গ্রেপ্তার করা হয় । সে বিনোদপুর রেল কলোনী এলাকার ওসিমদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ২ টি মাদক মামলা আদালতে বিচারাধীন।
