সময় দুপুর ২:৫৭, রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় আদালত চত্বরে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা

কুষ্টিয়া : কুষ্টিয়ায় আদালত চত্বরে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলা হয়।  ২২ জুলাই রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আদালত থেকে বের হলে আদালত প্রাঙ্গণেই বর্বর এই হামলার শিকার হন। এর আগে দুপুর ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন। এদিকে জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতারা। জামিন লাভের পর দুপুর ১২টা থেকে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা আদালত চত্বরে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে তার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন। কুষ্টিয়া ছাত্রলীগ সভাপতির করা মানহানির মামলায় জামিন পাওয়ার পরও ৩ ঘন্টা অদালত প্রাঙ্গনে ছাত্রলীগ দ্বারা তিনি অবরুদ্ধ ছিলেন। অবশেষে বিকেল সোয়া চারটার পর আদালত থেকে বাহির হতে গেলে এই হামলার শিকার হন। পরে পুলিশি প্রোটেকশনে ঢাকার পথে রওনা দেন তিনি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী