সময় দুপুর ২:০৯, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু ॥ হত্যা না আতœহত্যা

রাজবাড়ী  ঃ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের জননী গৃহবধু বিষপানে আতœহত্যা করেছে। ওই গৃহবধুর নাম, সুমি খাতুন (২০)। তার স্বামীর নাম, লিয়াকত আলী শেখ। বাড়ী উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে। তাকে হত্যা করা হয়েছে নাকি আতœহত্যা করেছে । রহস্যজনক হওয়ায় থানা পুলিশ রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।

বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিয়াকত শেখের স্ত্রী সুমি খাতুন পারিবারিক কলহের জের ধরে শনিবার বিকালে বিষপান করে। বাড়ীর লোকজন টের পেয়ে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে নেওয়ার পথে মারা যায়। তাকে স্বামীর বাড়ীতে নিয়ে আসে। রবিবার থানা পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুমির ৪ মাস বয়সী এক সন্তান রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী