সময় দুপুর ২:০৮, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পাংশা মডেল থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে ৩ জন গ্রেফতার

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক পৃথক স্থান থেকে ইয়াবাসহ ৩ জন কে গ্রেফতার করেছে পুলিশ। থানা সুত্রে জানাযায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্’র নেতৃত্বে পাংশা থানার এস আই নুরুল আমিন, এস আই সেকেন্দার আলী, মোঃ রবিউল ইসলাম, এ এস আই রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, মিরান হোসেন মোল্লা, আবু বকর সিদ্দিক সঙ্গীয় পুলিশ দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাছপাড়া ইউপির জয়গ্রামের মনজু সরদারের ছেলে আশেদুজ্জামান মিলন (২৬ পিস ইয়াবা), কসবামাজাইল ইউপির নাদুরিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মিত্র’র ছেলে রাজন মিত্র (১৬ পিস ইয়াবা) ও উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের রমজানের ছেলে ইসমাঈল হোসেনকে (১২ পিস ইয়বা) সহ গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে পাংশা মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী