সময় রাত ৪:১৮, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম এর অভিনয়ের প্রলোভন দেখিয়ে অশ্লীল ছবি ধারণ-মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের ২ সদস্য আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৭ জুলাই ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে ০৭.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেট এলাকা এবং নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইউটিউব চ্যানেলে অভিনয়ের প্রলোভন দেখিয়ে মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের ০২ সদস্য যথাক্রমে ০১। মোঃ রাসেল তালুকদার(২৩), ০২। মোঃ সোহেল রানা(২১), উভয় পিতা-মোঃ হেদায়েত তালুকাদার, সাং-ছাগলদি, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরদ্বয়কে আটক করে। এ সময় মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের অপর সদস্য মোঃ মেহেদী হাসান @ আশিক(২২), পিতাঃ মোঃ আবুল কালাম আজাদ, সাং-মধ্য জগদিয়া, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর কৌশলে পালিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী মোঃ রাসেল তালুকদার(২৩) অসৎ উদ্দেশ্যে তরুন-তরুনীদের নাটক ও সিনেমার সংক্ষিপ্ত ভিডিও ধারন করে তা বিকৃত ও অশ্লীল ভাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল জঃা ইধহমষধ তে উপস্থাপন করে। ভিকটিম ফরিদপুরে কর্মরত ওষুধ কোম্পানীর জনৈক তরুন কর্মকর্তাকে নায়ক এবং দক্ষিণ ঝিলটুলিতে বসবাসরত জনৈক গৃহবধুকে শর্টফিল্মে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরণের ভিডিও ধারন করে। পরবর্তীতে উক্ত ধারনকৃত ভিডিও সমূহ অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেল জঃা ইধহমষধ তে প্রচার করে। এ ভাবে অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেলে বিকৃত ভাবে বহুল প্রচারিত হওয়ায় তা উক্ত ভিকটিম তরুণ-তরুণীর দৃষ্টিগোচর হয় এবং তারা এর প্রতিবাদ জানালে তাদেরকে গত ২৫-০৭-১৮ইং তারিখ দুপুর আনুমানিক ০২ ঘটিকা হতে রাত আনুমানিক ১২ ঘটিকা পর্যন্ত ফরিদপুর কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেটে অবস্থিত জনৈক মোঃ কাইয়ুম মাষ্টার এর মালিকানাধীন ০৬তলা ভবনের ০৫ম তলার একটি ফ্লাটে গৃহবন্ধি করে ০১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ৪৪ হাজার টাকা মুক্তিপণ প্রদানের মাধ্যমে তারা এই জিম্মিদশা থেকে মুক্তি পায়। মুক্তিপণ প্রদানের মাধ্যমে জিম্মিদশা থেকে উদ্ধার পাওয়ার পর তারা বিষয়টি র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে এবং আইনগত সহায়তা কামনা করে। তদপ্রেক্ষিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৭ জুলাই ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে ০৭.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেট এলাকার উক্ত ফ্লাট হতে ০১। মোঃ রাসেল তালুকদার(২৩)কে আটক করে। এ সময় আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ কাজে ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও বিপুল পরিমান সিম জব্দ করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগি মোঃ মেহেদী হাসান @ আশিক কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী রাসেল তালুকদারের স্বীকারোক্তি মোতাবেক মুক্তিপণের ৩৬২৬০/-টাকা নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অবস্থিত বিকাশ এজেন্ট এবং “রাসেল মাল্টিমিডিয়া সার্ভিস পয়েন্ট এ্যান্ড ষ্টুডিও” এর সত্বাধিকারী মোঃ সোহেল রানাকে আটক পূর্বক উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর কোতয়ালী থানাধীন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৭ জুলাই ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে ০৭.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেট এলাকা এবং নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইউটিউব চ্যানেলে অভিনয়ের প্রলোভন দেখিয়ে মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের ০২ সদস্য যথাক্রমে ০১। মোঃ রাসেল তালুকদার(২৩), ০২। মোঃ সোহেল রানা(২১), উভয় পিতা-মোঃ হেদায়েত তালুকাদার, সাং-ছাগলদি, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুরদ্বয়কে আটক করে। এ সময় মুক্তিপন আদায়কারী প্রতারক চক্রের অপর সদস্য মোঃ মেহেদী হাসান @ আশিক(২২), পিতাঃ মোঃ আবুল কালাম আজাদ, সাং-মধ্য জগদিয়া, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর কৌশলে পালিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় যে, ধৃত আসামী মোঃ রাসেল তালুকদার(২৩) অসৎ উদ্দেশ্যে তরুন-তরুনীদের নাটক ও সিনেমার সংক্ষিপ্ত ভিডিও ধারন করে তা বিকৃত ও অশ্লীল ভাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেল জঃা ইধহমষধ তে উপস্থাপন করে। ভিকটিম ফরিদপুরে কর্মরত ওষুধ কোম্পানীর জনৈক তরুন কর্মকর্তাকে নায়ক এবং দক্ষিণ ঝিলটুলিতে বসবাসরত জনৈক গৃহবধুকে শর্টফিল্মে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরণের ভিডিও ধারন করে। পরবর্তীতে উক্ত ধারনকৃত ভিডিও সমূহ অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেল জঃা ইধহমষধ তে প্রচার করে। এ ভাবে অশালীন ও আপত্তিকর ভাবে ইউটিউব চ্যানেলে বিকৃত ভাবে বহুল প্রচারিত হওয়ায় তা উক্ত ভিকটিম তরুণ-তরুণীর দৃষ্টিগোচর হয় এবং তারা এর প্রতিবাদ জানালে তাদেরকে গত ২৫-০৭-১৮ইং তারিখ দুপুর আনুমানিক ০২ ঘটিকা হতে রাত আনুমানিক ১২ ঘটিকা পর্যন্ত ফরিদপুর কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেটে অবস্থিত জনৈক মোঃ কাইয়ুম মাষ্টার এর মালিকানাধীন ০৬তলা ভবনের ০৫ম তলার একটি ফ্লাটে গৃহবন্ধি করে ০১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ৪৪ হাজার টাকা মুক্তিপণ প্রদানের মাধ্যমে তারা এই জিম্মিদশা থেকে মুক্তি পায়। মুক্তিপণ প্রদানের মাধ্যমে জিম্মিদশা থেকে উদ্ধার পাওয়ার পর তারা বিষয়টি র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে এবং আইনগত সহায়তা কামনা করে। তদপ্রেক্ষিতে র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ২৭ জুলাই ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকা হতে ০৭.০০ ঘটিকা পর্যন্ত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাউজিং এষ্টেট এলাকার উক্ত ফ্লাট হতে ০১। মোঃ রাসেল তালুকদার(২৩)কে আটক করে। এ সময় আপত্তিকর ও অশালীন ভিডিও ধারণ কাজে ব্যবহৃত ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও বিপুল পরিমান সিম জব্দ করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগি মোঃ মেহেদী হাসান @ আশিক কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামী রাসেল তালুকদারের স্বীকারোক্তি মোতাবেক মুক্তিপণের ৩৬২৬০/-টাকা নগরকান্দা থানাধীন নগরকান্দা বাজার এলাকায় অবস্থিত বিকাশ এজেন্ট এবং “রাসেল মাল্টিমিডিয়া সার্ভিস পয়েন্ট এ্যান্ড ষ্টুডিও” এর সত্বাধিকারী মোঃ সোহেল রানাকে আটক পূর্বক উদ্ধার করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর কোতয়ালী থানাধীন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী