
বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তায়েব-উর রহমান আশিকের সভাপতিত্বে ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) রবিউল হকের সঞ্চালনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ হান্নান মোল্যা, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা সমবায় অফিসার আঃ আলীম মিয়া, বালিয়াকান্দি কলেজের সহকারী অধ্যাপক আলীম আল রাজী প্রমুখ। পরে উপজেলার সফল মৎস্য চাষী হিসেবে আবু তারেক বাবলু, সাইদুল ইসলাম ও মাসুদ রানাকে পুরস্কৃত করাসহ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী, অংশগ্রহনকারী, বিচারক মন্ডলীদেরকেও পুরস্কৃত করা হয়।
