সময় রাত ৪:১৯, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অস্ত্র-গুলিসহ হত্যা মামলার আসামী গ্রেফতার

পাংশা প্রতিনিধি ॥ রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল-গুলি, হত্যা-ডাকাতিসহ ৫ মামলার আসামীকে গ্রেফতার করেছে। পাংশা মডেল থানা সুত্রে জানাগেছে, অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ্’র নেতৃত্বে পাংশা থানার এস,আই মোঃ সেকেন্দার আলী, নুরুল আমিন, আমিরুল ইসলাম, এ,এস,আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ দল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলিসহ উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম এলাকা থেকে সন্ত্রাসী আবু দাউদ ওরফে কানন (২৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কানন উপজেলার সেনগ্রামের আশরাফ আলীর ছেলে। গ্রেফতারকৃত কানন চরমপন্থী, অস্ত্রধারী সন্ত্রাসী ও সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল বলে জানা গেছে। পাংশা থানার এস আই মোঃ সেকেন্দার আলী জানান, কাননের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী