সময় দুপুর ১:২৪, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকা, ২ আগস্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখতে গেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি আজ রাত সাড়ে ৯টায় হাসপাতালে যান এবং অসুস্থ সাংবাদিক গোলাম সারওয়ারের শয্যা পাশে ১৫ মিনিট অবস্থান করেন।’
গোলাম সারওয়ার গত ৩০ জুলাই থেকে ফুসফুসের ইনফেকশন ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ক্রিটিক্যাল করোনারি ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আবদুল হামিদ উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ সম্পাদকের আশু আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং গোলাম সারওয়ারের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
তার ছেলে রঞ্জু বাসসকে জানান, ৭৫ বছর বয়েসী লেখক, সাংবাদিক ও কলামিস্ট গোলাম সারওয়ারকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর নেয়া হবে।bss

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী