সময় রাত ২:৩২, রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কুমার নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

২ আগস্টরাজবাড়ী ২০১৮  ঃ  রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাতলাগাড়ী বাজারস্থ কুমার নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।  ২০১৮-১৯ অর্থ বছরে ৩ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ৯৭১ টাকা ব্যায়ে নির্মাণ কাজটি সম্পন্ন করবেন ঝিনাইদহ মদনমোহন পাড়া মেসার্স লিটন ট্রেডার্স। রাজবাড়ী সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজটি বাস্তবায়নে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজটি করা হবে। 

সুলতান পুর ইউনিয়ন আ:লীগের সভাপতি মেহেদী সাহিদুজ্জামান (রুমী)র সভাপতিত্বে উদ্ধোধনী ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আ:লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোরহাব,  রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকৌশলী খান এ শামীম, সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) সানজিদা শাহনাজ, পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, জেলা আ:লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড: শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক শেখ ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস, বসন্তপুর ইউপি আ:লীগের সভাপতি জিএমএ মান্নান, সুলতানপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিয়া, নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মো. জাহিদুল ইসলাম সহ প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী