সময় দুপুর ১২:৩৯, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮, সিপিসি-২ এর অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার -একজন আটক

বিবরণঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ০৪ আগষ্ট ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্বখাবাসপুর উকিল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আঃ রহিম(২৬), পিতাঃ মোঃ মজিবর রহমান, সাং-গাছপড়া ছোটমনাপুর, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে আটক করে। এ সময় আটককৃত ব্যক্তির ভাড়া বাসায় বিপুল পরিমান নিষিদ্ধ ও মানব দেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এর উপস্থিতে ১৯৪০ সালের ওষুধ আইনের ১৮(ক) ও (গ) ধারার অপরাধে ২৭ ধারা মোতাবেক ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত যৌন উত্তেজক ওষুধ সমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী