সময় সকাল ১১:৫৮, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াকান্দি সংবাদদাতা ঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকা থেকে শনিবার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, রাসেল মন্ডল (২৪)। তার পিতার নাম, বাসার মন্ডল। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

জানাগেছে, বালিয়াকান্দি থানার এ,এস,আই রমজান খন্দকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর বাজার সংলগ্ন গুলির মোড়ে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী রাসেল মন্ডলের কাছ থেকে ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী