সময় রাত ৯:৩৪, বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও উঠান বৈঠক

বালিয়াকান্দি: “ আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” এ প্রতিপাদ্যকে সামনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আয়োজনে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আইন-শৃঙ্খলা রক্ষায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রবিবার সকালে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিভিন্ন প্লেকার্ড হাতে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সুধিসমাজের প্রতিনিধি, থানা পুলিশের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা রক্ষায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ রাকিব খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম ভুঞা, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম প্রমুখ।
বক্তৃারা বলেন, শিক্ষার্থীদের যাতে উস্কানী দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রশাসন অবৈধ গাড়ী আটক ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী