পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছিল তার মূলেই ছিল নদী। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল মেসোপটেমীয় সভ্যতা ,টাইগ্রিস সভ্যতা। অার এখন উন্নয়নের যাতাকলে বিভিন্ন মরুভূমিতেও গড়ে উঠেছে বড় বড় শহর। ঢাকার অবস্থান নিয়ে কাউকে যদি প্রশ্ন করা হয় যে ঢাকা কোথায় অবস্থিত সকলে উত্তর দিবে বুড়িগঙ্গার তীরে।অাসলে কি তাই? কোন এক সময় ছিল ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত কিন্তু এখন বলতে হয় ঢাকার তীরে বুড়িগঙ্গা অবস্থিত।নদীটি যদি কবি হতো তাহলে হয়তো এই কবিতাটি ই তার মুখ থেকে বেরিয়ে অাসতো ” অাপন ভেবে যাকে বুকে দিলাম ঠাই, সে বলে কলিজা কেটে দে মজাকরে খাই”। শহরের বর্জ ও ময়লা পানির অাশ্রয়স্থল হয়ে উঠেছে বুড়িগঙ্গা।তাছাড়া দখলদারদের চাপে তার অার অাগের অবস্থা নেই। অনেকটা রুগ্ন। তার নিকটস্থ কোন অাত্নীয় স্বজন অাসলে হয়তো তাকে অার চিনবেই না।তবে জেনে রাখা ভালো বুড়িগঙ্গার পানি যত দূষিত হচ্ছে ততই হুমকীতে পড়তে যাচ্ছে শহর বাসী।এই দূষিত পানি বিভিন্ন চর্মরোগ ও মরনব্যাধি ক্যন্সারের প্রধান কারন হতে চলেছে।
iপ্রসঙ্গ ময়লা :ভেবে দেখেছেন কি?ঢাকা এত রড় একটা শহর কিন্তু ময়লা ফেলার জন্য নিদৃষ্ট কোন স্থান নেই। এটা একটা চক্রান্ত বলাযেতে পারে ।কোথায় এ ময়লা ফেলা হচ্ছে ? নদীর পাড়ে অথবা বিভিন্ন ডোবায় । নদীর পাড়ে ময়লা ফেলার কারনে নদী ভরাট হয়ে মালিকহীন জমির সৃষ্টি হচ্ছে। অার যার ক্ষমতা অাছে তার দ্বারা জমিটি পাচ্ছে মালিকানা।এই ভাবেই বদলে যাচ্ছে নদীর চিত্র। উন্নত দেশগুলো যেখানে নদীর পাড় বাঁধাই করে পর্যটন কেন্দ স্থাপন করার কাজে ব্যস্ত সেখানে অামাদের দেশে চলছে ময়লা দিয়ে নদী ভরাটের কাজ।বিদেশে নদীর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য হাজার হাজার ভ্রমন পিয়াসু মানুষ পাড়ি জমায় । অর্জিত হয় অতিরিক্ত অর্থ। অার বুড়িগঙ্গার পাড়ে মাঝে মাঝে কিছু ভ্রমন পিয়াসু মানুষ দেখতে পাওয়া যায় তারা কিনা ময়লার ছবি তুলতে অাসে।অনেকেই হয়তো ভাববেন নদীর পানি দূষিত হলে কি হবে পাতাল থেকে পানি তুলে খাব ।একবারও ভেবে দেখেছেন কি পাতালে এ পানি কোথা থেকে অাসে । ছাকন পদ্ধতির মাধ্যমে জমিন ভেদ করে পানি গভিরে প্রবেশ করে ।অার সেই পানি অামরা পান করি । দূষনের কারনে প্রানের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হবে ঢাকার শহরে ।এক সময় হয়তো জনমানব শূন্য হয়ে যাবে ঢাকা।তাই ঢাকা সহ অনন্য শহর গুলোতে ময়লার জন্য নিদৃষ্ট স্থান ও ময়লা পানি শোধনাগার স্থাপন করা জরুরী।অার নদী সংরক্ষনের জন্য সরকারের পাশাপাশি সাধারন জনগনকে এগিয়ে অাসতে হবে।বুড়িগঙ্হা বাঁচলে বাঁচবে ঢাকা।
লেখক: মানবতাবাদী শামীম শেখ
ই_মেইল: [email protected]
বুড়িগঙ্গার তীরে ঢাকা নাকি ঢাকার তীরে বুড়িগঙ্গা।
নিউজ আপডেট টাইম : জুলাই, ১৩, ২০১৭, ৫:০৭ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
601 বার
