
বালিয়াকান্দি ঃ “ দুর্ণীতি করবো না, দুর্ণীতিকে প্রশয় দেব না” এ প্রতিপাদ্যকে সামনে শিশুদের নৈতিক শিক্ষার লক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বিকালে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে।
জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীনা পানি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সততা ষ্টোর উদ্বোধন করেন, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস। এসময় মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক ভবেন্দ্রনাথ বিশ্বাস, জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া ইসলাম, শিক্ষক অরবিন্দু বিশ্বাস, প্রান্তি মালাকর, অমৃতা সরকার, চন্ডিদাস বিশ্বাস, বিপুল কুমার ঘোষ, প্রাণি চিকিৎসক পার্থ সারথীসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
