সময় সকাল ১১:৫৬, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

র‌্যাব-৮ এর অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৭ আগষ্ট ২০১৮ইং তারিখ আনুমানিক ১৯.০০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম খাবাসপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মিন্টু মন্ডল(২৭), পিতাঃ মৃত খালেক মন্ডল, সাং-পশ্চিম খাবাসপুর (মিয়া পাড়া সড়ক), থানাঃ কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী