সময় সন্ধ্যা ৭:৩৯, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ট্রাফিক সপ্তাহে দু,দিনে ৫৫টি মামলা ॥ ১২টি গাড়ী আটক

বালিয়াকান্দি ঃ“ আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আয়োজনে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ। রবিবার ও সোমবার দুই দিনে ৫৫টি মামলা ও ১২টি গাড়ী আটক করা হয়েছে।

বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দি থানা পুলিশ রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী, ড্রাইভিং লাইসেন্স, অবৈধ গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করছে। রবিবার ও সোমবার দুই দিনে ২৫টি মামলা দেওয়াসহ কাগজপত্র বিহীন ১২টি গাড়ী আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম ভুঞাসহ অফিসাররা সার্বক্ষনিক তদারকি করছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী