সময় রাত ১১:২৭, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে দূদক এর গণ শুনানী অনুষ্ঠিত

রাজবাড়ী ঃ প্রতিটি কাজেই রয়েছে জবাবদিহিতা ।তাই সরকারের ১১ টি দপ্তরের কর্মকর্তারা স্ব স্ব দপ্তরের কাজের জবাবদিহি চেয়ে  এবার জনগনের সামনে হাজির হলো দুর্নীতি দমন কমিশন দূদক। এরই ধারাবাহিকতায় ৭ই আগস্ট  বিকেলে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের  সহযোগিতায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গনশুনানিতে মুখোমুখি উপস্থিত থেকে জনগনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, ভুমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্টি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, পরিবার পরিকল্পনা কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, হিসাব রক্ষন অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমবায় অফিস, সমাজ সেবা অফিস, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। 

জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনে (দুদক) এর কমিশনার ড.মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগের পরিচালক  নাছিম আনোয়ার প্রমুখ। এ সময় জনগন সহ সরকারী  বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী