সময় দুপুর ১:২৪, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোয়ালন্দ থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

বিবরণঃ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আউয়াল হোসেন খান এর নেতৃত্বে অদ্য ০৮ আগষ্ট ২০১৮ইং তারিখ ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়লন্দঘাট থানাধীন দৌলতদিয়াস্থ পতিতা পল্লীর ০২নং গলি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মহিন শেখ(২০), পিতাঃ মোঃ রাজ্জাক শেখ, সাং-০৬নং ওয়ার্ড (গফুর মোল্লার গ্রাম), থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে ৪৮ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী