সময় সকাল ১১:৫৮, রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোরটারঃ রজাবাড়ী সদর উপজেলার বানীবহ ইউপির আটদাপুনিয়া গ্রামে আদূরী (২৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশ। আদূরী  ২ ছেলের জননী ও একই  গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।  স্থানীয় ও থানা সূত্রে যানাযায়, গত ৭ই আগস্ট রাত আনুমানিক রাত দশ টা থেকে  রাত এক টার ভিতরে অজ্ঞাত আসামীরা ধারালো অস্ত্র দিয়ে আদুরী’র গলা কেটে বিছানায় রেখে চলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত আদুরীর স্বামী পেশায় একজন রাজমিস্ত্রী। সে বর্তমান উখিয়া রোহিঙ্গা ক্যাম্প নির্মাণ কাজে ওখানে রয়েছে। তার স্বামীকে খবর দেওয়া  হয়েছে।সে  আসার পর থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।  উল্লেখ্য ৩ ই আগস্ট রাজবাড়ী মূলঘর এলাকায় দাদি-নাতী’র গলাকাটা লাশ উদ্ধারের পাঁচ দিন পর আটদাপুনিয়ায় গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধ্যার করে পুলিশ ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী