সময় রাত ১১:২৮, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে শিক্ষাবিদ মরহুম আরশেদ আলী স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


বালিয়াকান্দি ঃ কানাডা লেকহেড ইউনির্ভাসিটির অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিনের পিতা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আরশেদ আলী মাষ্টার স্মরণে বৃহস্পতিবার দুপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, কানাডা লেকহেড ইউনির্ভাসিটির অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজাসহ বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্ধারা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আরশেদ আলী মাষ্টারের রুহের আতœার মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, আলহাজ্ব আরশেদ আলী মাষ্টার ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর রাত ১০.৫০টায় ইন্তেকাল করেন।তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করার পর ২০০০ সালে অবসর গ্রহন করেন। এলাকার একজন শিক্ষানুরাগী ছিলেন- তার এলাকা নিরক্ষর মুক্ত সুশিক্ষিত করার জন্য তিনি গোহাইলবাড়ী তার নিজবাড়ী সংলগ্ন আরশেজদ সাজেদা প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ হয়েছে। মৃত্যুকালে স্ত্রী সাজেদা বেগম, বড় ছেলে কানাডার লেকহেড ইউনির্ভাসির প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন, মেঝ ছেলে কানাডা প্রবাসী মোঃ নাজিমউদ্দীন, ছোট ছেলে কানাডা প্রবাসী মোঃ নাজমুল হাসান, বড় মেয়ে বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, মেঝ মেয়ে সালমা পারভীন, গৃহিনী, সেজে মেয়ে সহকারী শিক্ষক জাহানারা পারভীন, ছোট মেয়ে আরশেদ সাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া। তিনি একজন সফল পিতা।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী