
স্টাফ রিপোর্টার ঃ ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধুর ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে সকালে জাতীর জনক বংজ্ঞবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করেন বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী , সংরক্ষিত মহিলা আসনের এম্পি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক শওকত আলী, ্সিভিল সার্জন ডা, রহিম বক্স , পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফইর আব্দুল জব্বার, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী চৌধুরী , মহিলা যুব লীগ ও ছাত্রলীগের সদস্যরা সহ ডিএন সি রাজবাড়ী ও বিভিন্ন সরকারী ও বে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ ।

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
এর পর বেড় হয় শোক র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীন করে একই জায়গায় এসে মিলিত হয়। এর পর জেলা প্রশাসক শওকত আলীর স্বভাপতিত্তে আলোচনা সভায় বংজ্ঞবন্ধুর জীবনীর উপর বক্তব্য রাখেন অতিথীরা। এর পর বংজ্ঞবন্ধুকে নিয়ে রচনা লেখা ও কবিতা গানে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
