সময় সন্ধ্যা ৭:৪০, শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

বালিয়াকান্দি ঃ ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে ১৬ই আগস্ট বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক প্রতিরোধ বিষয়ক কর্মশালা, সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাওলানা মোঃ আক্কাস আলী, মোঃ রজিবুল ইসলাম, মহাপরিচালকের প্রতিনিধি মোঃ আবু সাঈদ, খায়রুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, আবু বকর সিদ্দিক, ফজলুর রহমান প্রমুখ।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী