সময় বিকাল ৫:৪১, শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বালিয়াকান্দিতে ২১৩ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান


বালিয়াকান্দি ঃ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার ২১৩জন বীরমুক্তিযোদ্ধাকে বৃহস্পতিবার বিকেলে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর ডিডিএলজি এরশাদ হোসেন খান, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, প্রাক্তন প্রকৌশলী শেখ মোঃ আজিমুদ্দিন প্রমুখ। বালিয়াকান্দি উপজেলার ২১৩জন মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী