সময় রাত ৯:৫০, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ী আহ্লাদীপুরে শাশুরীর গলাকাটা লাশ উদ্ধ্যার-জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুত্রবধু

রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ হাজেরা বেগমকে (৫০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার পুত্রবধূ স্বপ্না বেগমকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ১৬ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে  আলীপুর ইউনিয়নের পশ্চিম বারবাকপুর গ্রামের কালিচরন পুর  ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।  
নিহত হাজেরা ওই গ্রামের কৃষক তমিজ উদ্দিন শেখের স্ত্রী।  আহত পুত্রবধূ স্বপ্না মালয়েশিয়া প্রবাসী হাফিজুল শেখের স্ত্রী।
নিহত হাজেরা বেগমের স্বামী তমিজ উদ্দিন জানান , বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রাতে হাজেরা পুত্রবধূ স্বপ্নার সঙ্গে  ঘুমাতে যায়। রাত ১২টার দিকে স্বপ্নার চিৎকারে এগিয়ে গেলে দেখা যায় বিছানার ওপর হাজেরার গলাকাটা লাশ ও স্বপ্নার দুই হাতে জখমের চিহ্ন । পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়ে কিছুই বুঝতে পারছি না। তবে পুত্রবধূ স্বপ্না তখন পাশেই ছিল। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে।’ 
আহত পূত্রবধূ স্বপ্না বেগম বলেন, ‘আমি ঘটনার সময় পাশে থাকলেও ঘুমিয়ে ছিলাম। ঘর অন্ধকার থাকায় আমি কিছুই দেখিনি।’
রাজবাড়ী সদর থানার এসআই এনসের আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দোষীদের শনাক্ত করে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। উল্লেখ্য এর পূর্বে মূলঘর এলাকায় দাদী-নাতীর গলাকাটা লাশ ও মাটিপাড়া আটদাপুনিয়ায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধ্যার করেছে থানা পুলিশ। তবে এ ধরনের ঘটনা গ্রামবাসীদের মধ্যে বিশেষ করে মহিলাদের মদ্ধ্যে ভীতির প্রভাব দেখা দিয়েছে । 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী