
বালিয়াকান্দি ঃ এক আদিবাসী তরুনীকে ধর্ষনের ঘটনা ঘটিয়ে রক্ষা পাওয়ার পর এবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী নিজপাড়া গ্রামে এক আদিবাসী গৃহবধুকে সাবেক ইউপি সদস্য কর্তৃক ধর্ষন ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
জানাগেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী নিজপাড়া গ্রামে এক আদিবাসী গৃহবধুকে নবাবপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মিয়া (৪০) নানা ধরনের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে। এক বছর পুর্বে ওই গৃহবধুকে ঘর ছাড়া করে নিয়ে যায়। আব্দুল আজিজ নিজবাড়ীতে ওই গৃহবধুকে ধর্ষন করে এবং ধর্ষনের দৃশ্য ধারন করে। ওই ভিডিও দেখিয়ে গৃহবধুর স্বামীর নিকট ৫০ হাজার টাকা দাবী করে। টাকা না দিলে সে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। টাকা না পেয়ে ভিডিওটি ইন্টারনেটে ও মোবাইলে এবং সিডি আকারে বিভিন্ন লোকের কাছে সরবরাহ করে। এ অভিযোগে সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মিয়াকে আসামী করে গত ১৪ আগষ্ট রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই আজিজ এলাকা থেকে গাঢাকা দিয়েছে। ইতিপুর্বে ইউপি সদস্য থাকাকালীন সময়ে আব্দুল আজিজের বিরুদ্ধে আদিবাসী এক তরুনীকে ধর্ষনের অভিযোগ ওঠে।
