সময় রাত ৮:১৫, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ধান ক্ষেতে ক্ষতিকর পোকা মাকড় দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত


বালিয়াকান্দি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে রোপা আমনে ক্ষতিকর পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী ফরিদপুর অঞ্চলের সাথে এক যোগে বালিয়াকান্দি উপজেলার ২১টি ব্লকে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ২১টি ব্লকে পৃথক পৃথকভাবে রোপা আমন ধানের ক্ষতিকর পোকা মাকড় দমনে কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ধানের জমিতে ডাল, কুঞ্চি, বাঁশ দিয়ে টি আকৃতি বানিয়ে জমিতে স্থাপণের মাধ্যমে পার্চিং উৎসব পালন করা হয়েছে। এসময় রাজবাড়ী জেলার উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ড. মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মনিরুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাছুমা আক্তারসহ কৃষক-কৃষানীগণ উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা আরো জানান, ধান খেতে পার্চিং করা হলে প্রাকৃতিকভাবে পোকা নিয়ন্ত্রণ করা যায়। পার্চিং হলো ফসলি জমিতে লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কুঞ্চি পুতে রাখা। জমিতে বিভিন্ন প্রজাতির পাখি ওই খুঁটিতে বসে জমির উপরি ভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে ক্ষতিকর মাজরা পোকার আক্রমন হয়না। ফসলের উৎপাদন খরচ কমে যায়। বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দুষণ হয় না। আর্থিকভাবেও কৃষক লাভবান হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী